×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৯-০৪
  • ৪১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আফগানিস্তান থেকে ৫৪০০ সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

তালেবানের সঙ্গে শান্তি আলোচনার ‘মূলনীতি’ হিসেবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান বিষয়ক শীর্ষ মার্কিন আলোচক জালমাই খলিলজাদ জানিয়েছেন, আগামী ২০ সপ্তাহের মধ্যে ৫৪০০ সেনা তুলে নেওয়া হবে। বর্তমানে আফগানিস্তানে অবস্থান করা মার্কিন সেনার সংখ্যা প্রায় ১৪ হাজার।আফগানিস্তানে দেওয়া এক টেলিভিশন সাক্ষাত্কারে সম্ভাব্য ঐ চুক্তি নিয়ে কথা বলেন খলিলজাদ। তবে এই চুক্তি চূড়ান্ত হওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন পেতে হবে বলে জানিয়েছেন তিনি। তালেবান প্রতিনিধিদের সঙ্গে নবম ধাপের আলোচনার ফলাফল আফগান সরকারকে জানানোর পর খলিলজাদ ঐ সাক্ষাত্কার দেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের বিনিময়ে তালেবান কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে আফগানিস্তান আবারও এমন কোনো সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি হিসেবে ব্যবহূত হবে না, যারা যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের ওপর হামলা চালাতে চায়। তিনি বলেন, ‘আমরা একমত হয়েছি, যদি চুক্তি অনুযায়ী সব শর্ত ঠিকঠাক চলে তাহলে আমরা বর্তমানে চালু থাকা পাঁচটি ঘাঁটি ১৩৫ দিনের মধ্যে ছেড়ে দেব।’তালেবানের এক মুখপাত্র বলেছেন, খলিলজাদ যে পরিমাণ সেনা প্রত্যাহারের কথা বলেছেন তা ঠিকই আছে। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাকি সেনা প্রত্যাহারের বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করবে। এর মধ্যে রয়েছে আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা শুরু এবং যুদ্ধবিরতি কার্যকর। এদিকে চুক্তির বিষয়ে কোনো মন্তব্য করার আগে আশরাফ ঘানি তা ভালোভাবে খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন তার এক মুখপাত্র। তিনি জানান, আফগান সরকারের কাছে প্রতীয়মান হতে হবে যে, তালেবান সত্যিই শান্তি চায়। বিবিসি, রয়টার্স

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat