×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৯-০৪
  • ৪৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আবারো আলোচনার জন্ম দিলেন রণবীর-আলিয়া

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির এক টেলিফোনেই সব বলিউড তারকা এক ছাদের তলায়! ছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাটও। একসঙ্গেই এসেছিলেন তারা। বলিউডের এই লাভ বার্ড পৌঁছতেই তারা ক্যামেরাবন্দি হন।সোমবার গণেশ চতুর্থী উপলক্ষে সেজে উঠেছিল আম্বানির আন্তিলিয়া। সন্ধ্যায় সেখানে একসঙ্গে পৌঁছেছিলেন রণবীর-আলিয়া জুটি। তারা গাড়ি থেকে পৌঁছাতেই তাদের লক্ষ্য করে ঝলসে ওঠে পাপ্পারািজর ক্যামেরার ফ্ল্যাশ। ভিড়ে ঠাসাঠাসি অনুষ্ঠানে প্রতি মুহূর্তে আলিয়া আগলে রাখতে দেখা গেল রণবীরকে। এদিন আলিয়াকে দেখা গেল হলুদ শাড়ি ও গোলাপি স্লিভলেস ব্লাউজে। আর রণবীরকে দেখা যায় আকাশি রঙের কুর্তা-পাজামায়। ক্যামেরা দেখতেই পোজ দিতে ভুললেন না রণবীর। হাসিমুখে ধরা পড়লেন আলিয়াও। এর মাধ্যমে আবারো আলোচনার জন্ম দিলেন এই দুই তারকা।অনুষ্ঠানে তাদের সঙ্গেই দেখা গেল পরিচালক অয়ন মুখোপাধ্যায়কেও। এরপর আচমকাই আমির খানের সঙ্গে দেখা হয়ে গেলে তার সঙ্গে ছবি তুলতে দেখা যায় রণবীর ও আলিয়াকে। খুব শিগগিরই রণবীর-আলিয়া জুটিকে দেখা যাবে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। অন্যদিকে সূত্রে খবর, রণবীর নাকি এরইমধ্যে বিয়ের ব্যাপারে আলিয়ার বাবা মহেশ ভাটের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে নিয়েছেন। আলিয়া-রণবীরের ভক্তরা এখন সেই অপেক্ষাতেই দিন গুণছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat