×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৯-১১
  • ৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী বিপিএল হবে বঙ্গবন্ধুর নামে : পাপন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর বঙ্গবন্ধুর নামে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।আজ বুধবার সাংবাদিকদের তিনি বলেন, আগামী বছর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। বছরটা আমরা ক্রিকেট দিয়েই শুরু করব। আর তাই বিপিএলের আগামী আসর হবে বঙ্গবন্ধুর নামে। লিগের নাম দেওয়া হবে বঙ্গবন্ধু বিপিএল।

বিসিবি সভাপতি বলেন, ফ্র্যাঞ্চাইজি না থাকায় পুরো আসর মাঠে গড়াবে বিসিবির অর্থায়নে। অর্থাৎ প্রতিটি দলের এবং ক্রিকেটারদের খরচ বহন করবে বোর্ড। দলগুলো পরিচালনাও করবে তারা।চলতি বছর সবগুলো ফ্রেঞ্চাইজির সঙ্গেই চুক্তি শেষ হয়ে যায় বিসিবির। নতুন চুক্তির আগে দুই পক্ষ নানা বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি। বিসিবি প্রধান জানান, এরকম পরিস্থিতির কারণে সব বিবেচনায় কেবল এই বছরের জন্য তারা হাঁটছেন নতুন এই পথে, আপনারা জানেন যে আমাদের প্রথম পর্ব শেষ হয়ে গেছে। এখন ফ্রেঞ্চাইজিদের সঙ্গে আবার নতুন চুক্তি করার কথা। এর মধ্যে ওদের সঙ্গে বসেছিলাম। পত্রপত্রিকায় ওদের যে প্রতিক্রিয়া দেখেছি। ওদের বেশ কিছু দাবিদাওয়া আছে। ওই দাবিদাওয়া গুলো আমাদের মূল যে মডিউল তার সঙ্গে পুরো সাংঘর্ষিক। আমরা কোনভাবে মানিয়ে নিতে পারছি না।

আগামী ৩ ডিসেম্বর এবারের বিপিএলের উদ্বোধন হবে। ৬ ডিসেম্বর শুরু হবে প্রথম ম্যাচ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat