×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৯-১২
  • ৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অকল্যান্ডের এক হাসপাতালে মারা গেছেন টোঙ্গার প্রধানমন্ত্রী

টোঙ্গার প্রধানমন্ত্রী এবং গণতান্ত্রিক নেতা আকিলিসি পোহিবা বৃহস্পতিবার অকল্যান্ডের এক হাসপাতালে মারা গেছেন। নিউমোনিয়ার চিকিৎসার জন্য একদিন আগে টোঙ্গা থেকে বিমানে তাকে এখানে নিয়ে আসা হয়।
আকিলিসি পোহিবার অফিস থেকে এক বার্তায় বলা হয়,৭৮ বছর বয়সের আকিলিসি কয়েক বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন।
রেডিও নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানায়, আকিলিসি বৃহস্পতিবার সকালে অকল্যান্ড সিটি হসপিটালে মারা গেছেন।তবে টোঙ্গার কর্মকর্তারা এ বিয়য়ে কিছু জানায়নি এবং নিউজিল্যান্ডে দেশটির দূতাবাস কোন মন্তব্য করেনি।
ইতিহাসের সাবেক শিক্ষক পোহিবা টোঙ্গায় বৃহত্তর গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রভাবশালী নেতা ছিলেন।পোহিবা ১৯৮৭ সালে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন এবং ২০১৪ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহন করেন।২০১৭ সালে টোঙ্গার রাজা কিং তুপৌ ষষ্টম পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে পোহিবাকে বরখাস্ত করেন।পরে রাজা পার্লামেন্টের আগাম নির্বাচন ঘোষণা করেন ,এই নির্বাচনে পোহিবার দল বিজয়ী হলে তিনি আবার প্রধানমন্ত্রী হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat