×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৯-১৩
  • ৪৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের নেতৃত্ব ‘আলোচনা করতে চায়’ : ট্রাম্প

 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, তিনি বিশ্বাস করেন যে ইরানের নেতৃত্ব আলোচনা করতে চায়। ট্রাম্প আরো বলেন, জাতিসংঘের আসন্ন অধিবেশনে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সম্মেলনের আয়োজন করার ব্যাপারে তিনি চেষ্টা করছেন। খবর এএফপি’র।
হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি আপনাদের বলতে পারি যে ইরান আলোচনা করতে চায়।’
ট্রাম্প আবারো ইঙ্গিত দিয়ে বলেন, তিনি প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে আলোচনা করার জন্য প্রস্তুত রয়েছেন। তিনি এ মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক কোন সাড়া দেয়া হয়নি।
বুধবার ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করে রুহানি বলেছেন, ‘আমেরিকানদের অবশ্যই বুঝতে হবে যে শত্রুতা ও উষ্ণতা একত্রে চলতে পারে না। তাদেরকে অবশ্যই এ নীতি পরিত্যাগ করতে হবে।’
উল্লেখ্য, ট্রাম্প একতরফাভাবে ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করায় গত বছরের মে মাস থেকে চির শত্রু তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat