×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৯-১৩
  • ৪৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু

জেলায় আজ শুক্রবার পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু ঘটেছে।আজ দুপুরে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে আবদুল কাইয়ুম (১৪) নামের এক কিশোর পানিতে ডুবে মারা যায়। সে নগরীর বাকলিয়া বউবাজার এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে।
অপরদিকে, জেলার বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রূপনা দাশ (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।তার স্বামীর নাম কানু দাশ।ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, ফুটবল খেলা শেষে আবদুল কাইয়ুমসহ একদল কিশোর নদীতে গোসল করতে নামলে তাদের মধ্যে কাইয়ুম নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরীদল খোঁজাখুঁজি করে বেলা ১টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে।
অন্যদিকে, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বোয়ালখালী উপজেলার পূর্ব শাকপুরার যোগেশ দাশের পুরাতন বাড়ি এলাকায় ছাগল চরাতে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রূপনা দাশ মারা যান। নিহতের স্বামী কানু দাশ জানান, প্রতিদিনের মতো গৃহপালিত ছাগল চরাতে ঘর থেকে বের হন রূপনা। যাওয়ার সময় ঘরের পাশের জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে রূপনা ও তার ছাগলটি মারা যায়।বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নেয়ামত উল্লাহ জানান, গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat