×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৯-২০
  • ৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুবলীগ নেতা জি কে শামীমের অফিস থেকে ২শ কোটি টাকার এফডিআর চেক ও এক কোটি টাকা উদ্ধার

যুবলীগ নেতা জি কে শামীমের অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা, অস্ত্র ও মাদক উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার বেলা ১১টা থেকে গুলশানের নিকেতনে ডি ব্লকের ৫ নম্বর রোডের ১৪৪ নম্বর বাসায় অভিযান চালায় র‌্যাব। এই বাসায় জি কে শামীমের অফিস অবস্থিত।র‌্যাব সূত্র জানায়, শামীমের অফিসের ভেতর থেকে নগদ এক কোটি ৮০ লাখ টাকা, ১৬৫ কোটি টাকার এফডিআর (স্থায়ী আমানত) চেক ও ১শ কোটি টাকার চেক উদ্ধার করা হয়। এর মধ্যে ১৪০ কোটি টাকার এফডিআর তার মায়ের নামে, বাকি ২৫ কোটি টাকা তার নামে। এছাড়া মার্কিন ডলারও উদ্ধার করা হয়। প্রচুর পরিমাণ গুলি, ম্যাগজিন ও মাদক পাওয়া যায়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বলেন, অভিযানে বিপুল পরিমাণ টাকা ও একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। এছাড়া অভিযানে বিদেশি মদের বেশ কয়েকটি বোতল উদ্ধার করা হয়েছে।

বিকালে ঘটনাস্থলে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, উদ্ধার করা টাকার মধ্যে কিছু টাকা অবৈধভাবে উপার্জন করা হয়েছে। এছাড়া সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে।

নিকেতনের ওই বাসায় শামীমের কোম্পানির নাম জি কে বি কোম্পানি প্রাইভেট লিমিটেডের অফিস। নিকেতন এলাকাতে শামীমের আরেকটি বাসা আছে। ওখান থেকে তাকে ডেকে নিয়ে তার অফিসে আসে র‌্যাব। তাকে নিয়ে অভিযান চালায়। পরে জি কে শামীমকে তার সাত দেহরক্ষীসহ আটক করা হয়।

যুবলীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ গণমাধ্যমকে বলেন, জি কে শামীমের কোনো পদ নেই যুবলীগে। তিনি নিজেই নিজেকে যুবলীগের সমবায় বিষয়ক সম্পাদক বলে বেড়াতেন। তবে তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

এর আগে, রাজধানীতে অবৈধ ক্যাসিনো চালানোর অভিযোগে গত বুধবার যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতার করে র‌্যাব। ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবে তার পরিচালিত অবৈধ ক্যাসিনোতেও অভিযান চালানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat