×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৯-২৫
  • ৪৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্বল শিক্ষার্থী ও শিক্ষকদের তালিকা করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা সচিব

প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোঃ আকরাম-আল-হোসেন মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ যত্ন নেওয়া ও লেখাপড়ার প্রতি মনোযোগী করার জন্য দুর্বল শিক্ষার্থীদের খুঁজে বের করে তালিকাভুক্ত করার জন্য কর্মকর্তাদের প্রতি নির্দেশ প্রদান করেছেন। তিনি বলেন, এ বছরের মধ্যে ৭০ শতাংশ শিক্ষার্থীকে বাংলা ও ইংরেজিতে রিডিং পড়ার দক্ষতা অর্জন করাতে হবে। এছাড়া ২০২০ সালে মুজিববর্ষে শতভাগ শিক্ষার্থীর রিডিং পড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সচিব আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাসিক সমম্বয় সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অধীনস্থ অধিদপ্তর ও সংস্থা প্রধানরা সভায় উপস্থিত ছিলেন। 
সচিব বলেন, শুধু শিক্ষার্থীদের নয়, দুর্বল শিক্ষকদেরও তালিকা তৈরি করা হবে। পরে এ সকল শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দক্ষ শিক্ষকের বিকল্প নেই। গণিত-ভীতি দূর করার জন্য বিশেষ প্রকল্পের মাধ্যমে পাইলটিং পদ্ধতিতে সারা দেশে ৮০টি বিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড সফলতার সাথে সম্পন্ন করা হয়েছে। ২০২০ সালের জানুয়ারি থেকে সারা দেশের ৬৫ হাজার ৬২৬টি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রকল্প চালু করা হবে। এতে শিক্ষার্থীদের মাঝে বাংলা ও ইংরেজির মতো গণিত-ভীতিও দূর হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat