×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৯-২৮
  • ৪৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার উৎকৃষ্ট একটি স্থান : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, এ বিশ্ববিদ্যালয় হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার উৎকৃষ্ট একটি স্থান।
এখানে সকল ধর্ম ও বর্ণের শিক্ষক-শিক্ষার্থীরা মিলেমিশে জ্ঞান চর্চা করে উল্লেখ করে তিনি বলেন, নিজেদের ধর্মকে শ্রদ্ধা করার পাশাপাশি অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা করার মুল্যবোধ থাকা উচিত।
অধ্যাপক মো.আখতারুজ্জামান শুক্রবার সন্ধ্যায় জগন্নাথ হলের উপাসনালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সনাতন বিদ্যার্থী সংসদের নবীনবরণ এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন।
সনাতন বিদ্যার্থী সংসদের সকল সদস্যের মধ্যে এ মূল্যবোধ সর্বদা বিরাজ করবে বলেও উপাচার্য আশা প্রকাশ করেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য পংকজ নাথ এবং সভাপতিত্ব করেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা।
অন্যান্যের মধ্যে জগন্নাথ হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার, সংস্কৃত বিভাগের চেয়ারপার্সন নমিতা মন্ডল, আইন বিভাগের সহযোগি অধ্যাপক গোবিন্দ চন্দ্র মন্ডল, আবাসিক শিক্ষক তাপস কুমার বিশ্বাস এবং হল সংসদের সাধারণ সম্পাদক কাজল দাস অনুষ্ঠানে বক্তৃতা করেন।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন এবং স্মরণীকা ‘স্বস্তিকা’র মোড়ক উন্মোচনের মধ্যিমে অনুষ্ঠান শুর করা হয়।
অনুষ্ঠানের শেষে মঞ্চস্থ হয় নাটক ‘কমলাকান্তের জবানবন্দী’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat