×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৯-৩০
  • ৪৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নুসরাত হত্যা মামলার রায় ২৪ অক্টোবর

জেলার সোনাগাজীর সিনিয়র ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় আগামী ২৪ অক্টোবর ঘোষণা করা হবে।
ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের জ্যেষ্ঠ বিচারক মো: মামুনুর রশিদ উভয় পক্ষের যুক্তি-তর্ক শুনানী শেষে আগামী ২৪ অক্টোবর এই মামলার রায় ঘোষণার দিন ধার্য্য করেন।
আজ সোমবার রাষ্ট্রপক্ষের আইনজীবীগণ ১৬জন আসামীর প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি দাবী করে আদালতের যুক্তিতর্ক উপস্থাপন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আক্রামুজ্জামান ও পাবলিক প্রসিকিউটর হাফেজ আহাম্মদ ও শাহাজাহান সাজু এবং আসামী পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন এ্যাডভোকেট. মাহফুজুল হক।
এ সময় কঠোর নিরাপত্তার মধ্যে মামলার ১৬ আসামীকে আদালতে হাজির করা হয়।
মামলার ৯২ জন স্বাক্ষীর মধ্যে আদালতে ৮৭ জন স্বাক্ষী স্বাক্ষ্য প্রদান করেছে।
নুসরাত সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিলেন। ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে নুসরাতের মা বাদী হয়ে গত ২৭ মার্চ সোনাগাজী থানায় মামলা করেন।
এরপর অধ্যক্ষকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। মামলা তুলে নিতে বিভিন্নভাবে নুসরাতের পরিবারকে হুমকি দেয়া হচ্ছিলো।
গত ৬ এপ্রিল সকালে আলিম আরবি প্রথম পত্রের পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যান নুসরাত। এসময় কৌশলে তাকে ভবনের ছাদে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেখানে তার গায়ে আগুন ধরিয়ে দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল রাতে নুসরাত মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat