×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১০-০১
  • ৪৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডিএমপি’র ১১ ওসি বদলি

 ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ অফিসার ইন চার্জকে (ওসি) আজ রাজধানীর বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। মঙ্গলবার ডিএমপি’র কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত ডিএমপি’র এক আদেশে এ বদলি করা হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন, ভাটারা থানার ওসি নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোঃ আবু বকর সিদ্দিককে পল্টন মডেল থানার ওসি, কলাবাগান থানার ওসি পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসির আরাফাত খানকে মতিঝিল থানার ওসি, খিলক্ষেত থানার ওসি পুলিশ পরিদর্শক মোঃ মোস্তাজিরুর রহমানকে মিরপুর মডেল থানার ওসি,
শ্যামপুর থানার ওসি পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমানকে কোতয়ালী থানার ওসি, উত্তরা-পূর্ব থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিতোষ চন্দ্রকে কলাবাগান থানার ওসি, বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোক্তারুজ্জামানকে ভাটারা থানার ওসি, সবুজবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মফিজুল আলমকে শ্যামপুর থানার ওসি, বনানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বোরহান উদ্দিনকে খিলক্ষেত থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে মতিঝিল থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুককে গোয়েন্দা উত্তর বিভাগ, মিরপুর মডেল থানার ওসি মোঃ দাদন ফকিরকে গোয়েন্দা দক্ষিণ ও কোতয়ালী থানার ওসি পুলিশ পরিদর্শক মোঃ সাহিদুর রহমানকে গোয়েন্দা পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।- বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat