×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১০-০৫
  • ৪৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বন্দুকধারীদের হামলায় ফিলিপাইনে ৭ বিদ্রোহী নিহত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে এক হামলায় দেশটির সাবেক সাত মুসলিম বিদ্রোহী নিহত হয়েছে। ইসলামিক স্টেট গ্রুপ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। শনিবার সামরিক ও পুলিশ কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
তারা আরো জানায়, নিহতরা সকলেই ফিলিপাইনের সাবেক বৃহত্তম গেরিলা গ্রুপ মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) সদস্য।
স্থানীয় সেনা দলের কমান্ডার লে: কর্নেল আর্নাস্তো জেনার জানান, দাউয়াহ ইসলামিয়া নামের আইএস পন্থী একটি সশস্ত্র গ্রুপ শুক্রবার শারিফ সেদনা শহরের কাছের এমআইএলএফের ক্যাম্পে হামলা চালায়। এতে সেখানে উভয় পক্ষের মধ্যে লড়াই শুরু হয় এবং তাদের মধ্যে এ যুদ্ধ কয়েক ঘণ্টা ধরে চলে।জিহাদিদের কর্মকান্ড পর্যবেক্ষণ করা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, আইএস এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
জিহাদিরা জানায়, হামলা চালিয়ে এমআইএলএফের আট সদস্যকে হত্যা করা হয়েছে। তবে স্থানীয় পুলিশ কমান্ডার লে: কর্নেল আর্নল্ড সান্তিয়াগো সাংবাদিকদের বলেন, কর্তৃপক্ষ কেবলমাত্র সাতজনের মৃত্যুর কথা জেনেছে।
এদিকে স্থানীয়রা জানায়, তারা ম্যানিলার প্রায় ৯শ’ কিলোমিটার দক্ষিণে শারিফ সেদনায় নদীর তীরে রাখা একটি নৌকায় সাতটি লাশ দেখেছে।এমআইএলএফ মুখপাত্র বন আল হক এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।এমআইএলএফ শান্তি চুক্তির ফলে কয়েক দশকের মুসলিম বিদ্রোহের অবসান ঘটে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে এ বিদ্রোহে প্রায় দেড় লাখ লোক প্রাণ হারিয়েছে। মিন্দানাও হচ্ছে দেশটির মুসলিম অধ্যুষিত একটি অঞ্চল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat