×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১০-০৫
  • ৪৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাসিনা-মোদি আলোচনা শুরু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা এখানে আজ সকালে শুরু হয়েছে।ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউজে স্থানীয় সময় সাড়ে সকাল ১১টায় এই দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়। এরআগে দুই নেতা কিছুক্ষণ একান্তে কথা বলেন।
দুই নেতার এই বৈঠকে আঞ্চলিক এবং দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন- রোহিঙ্গা ইস্যু, দুই দেশের মধ্যকার অভিন্ন নদীগুলোসহ তিস্তার পানি বন্টন, নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্যের ভারসাম্য এবং লাইন অব ক্রেডিট (এলওসি) প্রভৃতি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সরকারি সফরে গত মঙ্গলবার নয়া দিল্লী এসেছেন। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটাই তাঁর প্রথম দিল্লী সফর। তিনি ২০১৭ সালের এপ্রিলে সর্বশেষ নয়া দিল্লী সফর করেন।বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কিছু দ্বিপক্ষীয় চুক্তি এবং সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকের পর হায়দ্রাবাদ হাউজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আয়োজিত মধ্যাহ্ন ভোজেও তিনি যোগদান করবেন ।এদিনই বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে সৌজন্য স্বাক্ষাতের কথা রয়েছে।আগামীকাল রোববার প্রধানমন্ত্রীর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat