×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১০-১০
  • ৪৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্নীতির বিরুদ্ধে অভিযান আরো চলবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান আরো চলবে। দলকে নীতি এবং আদর্শের পথে এগিয়ে নিতে হবে।আজ কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বঙ্গতাজের কন্যা সিমিন হোসেন রিমি এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সবুজ এমপি, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খান, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান সামশুল আলম প্রধান, শ্রীপুর পৌর চেয়ারম্যান আনিছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।মন্ত্রী মোজ্জাম্মেল হক আরো বলেন, কেবল স্লোগান দিয়েই নীতি আদর্শ বাস্তবায়ন হবে না। নীতি আদর্শের জায়গায় ভাল শিক্ষক,ভাল ডাক্তার, ভাল ইঞ্জিনিয়ার, ভাল ব্যবসায়ী , ভাল সমাজকর্মী হতে হবে। বিএনপি ২০ বছর ক্ষমতায় ছিল। তারা কর্মী খুঁজে পায় না। কারণ তাদের আদর্শের কর্মী ছিল না।
সিমিন হোসেন রিমি এমপি বলেন, আওয়ামীলীগের ইতিহাস গর্বের ও গৌরবের ইতিহাস। এই ইতিহাস ও গৌরব সব সময় ধরে রাখতে হবে।পরে সম্মেলনে সর্বস্মতিক্রমে পুনরায় মুহাম্মদ শহীদুল্লাহ সভাপতি ও মিজানুর রহমান সাধারণ সম্পাদক মনোনীত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat