×
ব্রেকিং নিউজ :
বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময় চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত
  • প্রকাশিত : ২০১৯-১০-১৯
  • ৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঐশ্বরিয়ার কণ্ঠে জোলির সংলাপ!

প্রায় ৫ বছর পর মুক্তি পেল ‘ম্যালেফিসেন্ট’-এর সিক্যুয়াল ‘ম্যালেফিসেন্ট:মিসট্রেস অব ইভিল’। এর আগের কিস্তি ও এই সিনেমায়ও রয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। জোয়াকিম রোনিং পরিচালিত সিনেমাটি ইংরেজি ও হিন্দি দুই ভাষায় মুক্তি পেয়েছে। হিন্দি সংস্করণে জোলির জায়গায় কণ্ঠ দিয়েছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন।

আলোচিত এই হলিউডের সিনেমাটি মুক্তি পেয়েছে গতকাল। সারাবিশ্বের সঙ্গে স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে সিনেমাটি। ‘ম্যালেফিসেন্ট:মিসট্রেস অব ইভিল’র ট্রেলারে ভয়ঙ্কর রূপে দেখা গেছে জোলিকে। মাথায় শিং আর দুই ডানা নিয়ে বড়পর্দায় ফের জাদু দেখাবেন তিনি। ‘বাই দ্য সি’র পর অনেকদিন বিরতির দিয়ে এই সিনেমার মাধ্যমেই ফিরলেন অ্যাঞ্জেলিনা জোলি। অন্যদিকে একই ১৯৫৯ সালে ফরাসি লেখক চার্লস পেরোর ‘দ্য স্লিপিং বিউটি’ অবলম্বনে নির্মিত হয়েছিল ‘স্লিপিং বিউটি’ সিনেমা। ২০১৪ সালে দর্শকদের সামনে আসে এর রিমেক ‘ম্যালেফিসেন্ট’। এবার এলো এর সিক্যুয়েল। অভিনয়ের পাশাপাশি এবারের সিনেমায় সহ-প্রযোজক হিসেবে আছেন জোলি।একইদিনে জোলির আরো একটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটির নাম ‘জোম্বিল্যান্ড:ডাবল ট্যাপ’। ২০০৯ সালে এর প্রথম কিস্তি মুক্তির ১০ বছর পর সিক্যুয়াল মুক্তি পেল। প্রথম সিনেমার পরিচালক রুবেন ফ্লেচারই এটি পরিচালনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat