×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১০-২৩
  • ৪৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কঠোর অবস্থানের মধ্য দিয়ে শুদ্ধি অভিযান শুরু হয়েছে : নানক

 আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে দলেরই হোক তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন। আর সেই কঠোর অবস্থানের মধ্য দিয়ে শুদ্ধি অভিযান শুরু হয়েছে এবং তা চলবে।
তিনি আজ দুপুরে কুড়িগ্রাম শেখ রাসেল পৌর অডিটোরিয়াম উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। পরে তিনি কুড়িগ্রাম জেলা শাখা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন। সেখানে তিনি প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন-এমপি।
নানক বলেন, দু’চার জন ব্যক্তির জন্য সমগ্র যুবলীগ তার দায় নিতে পারেনা। যাদের দ্বারা যুবলীগ কলঙ্কিত হয়েছে তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নিয়ে সারাদেশে বার্তা দিয়েছেন। যেই অন্যায় করুক সে যে দলেরই হোক কাউকে ছাড় দেয়া হবে না।
নানক বলেন, দুর্নীতি দমন কমিশন স্বাধীন,তারা স্বাধীনভাবে কাজ করছেন। তারা যে কারো কাছে হিসাব চাইতে পারেন। তদন্ত করতেই পারেন এবং তাদের এই দায়িত্ব পালনে সবাইকে সহযোগিতা করতে হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল মতিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat