×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১০-২৯
  • ৪৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে ভিয়েতনামকে বাংলাদেশের পাশের থাকার অনুরোধ স্পিকারের

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান ন্যাশনস (আসিয়ান)-এর আসন্ন সম্মেলনে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ইস্যুতে ভিয়েতনামকে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।
ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়া আজ মঙ্গলবার তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাতের সময় তিনি এ অনুরোধ জানান।সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ, ব্যবসা-বাণিজ্য, রোহিঙ্গা ইস্যু টেকসই উন্নয়ন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।স্পিকার বলেন, ভিয়েতনাম বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র। বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে স্পিকার বলেন, আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে।তিনি বলেন, দু’দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের মাধ্যমে বর্তমান সম্পর্ক আরও জোরদার করা সম্ভব। ব্যবসা-বাণিজ্য প্রসারের মাধ্যমেও দু’দেশের সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে। স্পীকার ভিয়েতনাম সফর ফলপ্রসূ উল্লেখ করে ভিয়েতনামের স্পিকারকে ধন্যবাদ জানান।
এ সময় তিনি ভিয়েতনামের স্পিকারকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানান। ঢাকায় অনুষ্ঠিত ১৩৬তম আইপিইউ এবং ৬৩তম সিপিএ সম্মেলনে ভিয়েতনাম অংশগ্রহণ করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশে সফলভাবে কার্যকাল সম্পন্ন করার জন্য রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান।বিদায়ী রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ধারার প্রশংসা করেন। তিনি বলেন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি এখন দৃশ্যমান। ব্যবসা-বাণিজ্য প্রসারেও দু’দেশের কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন। আইপিইউ এবং সিপিএ সম্মেলন সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশ সংসদের প্রশংসা করেন তিনি।ট্রান ভ্যান খোয়া বলেন, অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ অনুকরণীয় হতে পারে। এ সময়ে তিনি বাংলাদেশের ধারাবাহিকভাবে জিডিপি ৮ শতাংশ অর্জনের প্রসংশা করেন। বাংলাদেশ এসডিজি অর্জনেও ভাল করছে বলে তিনি উল্লেখ করেন। রাষ্ট্রদূত বলেন, তার দায়িত্ব পালনকালীন সময়ে বাংলাদেশের জনগণের আতিথেয়তায় তিনি মুগ্ধ।
এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat