×
ব্রেকিং নিউজ :
মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
  • প্রকাশিত : ২০১৯-১০-২৯
  • ৪২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোন বিতর্কিত লোকের দলে ঠাঁই হবে না : সেতুমন্ত্রী

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোন বিতর্কিত লোককে দলে ঠাঁই দেয়া যাবে না। এ ব্যাপারে দলের নেতৃবৃন্দকে সতর্ক থাকতে হবে।
তিনি আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শ্রমিকলীগের সম্মেলন বিষয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যারা বঙ্গবন্ধুর আদর্শ শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করে তাদের দিয়ে শ্রমিকলীগ গঠন করতে হবে। সুবিধাবাদী এবং অনুপ্রবেশকারীরা যাতে শ্রমিকলীগের কমিটিতে আসতে না পারে, এটি প্রধানমন্ত্রীর নির্দেশ।’তিনি বলেন, নিজের পকেট ও দল ভারি করতে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও মাদক ব্যবসায়ীকে দলে টানবেন না। বিতর্কিত লোক যাতে দলে ঠাঁই না পায়। নতুন-পুরাতনের সমম্বয়ে শ্রমিকলীগের কমিটি করা হবে।শ্রমিকলীগের কমিটি স্বচ্ছ ও সুশৃংখল হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সারাদেশের বিতর্কিত, অনুপ্রবেশকারী এবং সাম্প্রদায়িক ব্যক্তিদের তালিকা আমাদের কাছে রয়েছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক রিপোর্ট রয়েছে, তারা যেন কাউন্সিলর হতে না পারে।তিনি বলেন, ‘শ্রমিক লীগে কোন বিরোধ দেখতে চাই না। বিরোধ থাকলে সম্মেলনের আগে ঘরে বসে তা সমাধান করতে হবে। শ্রমিকলীগের কমিটিতে যদি একই পদে একের অধিক প্রার্থী থাকে তা সম্মেলনের আগে নিজেরা বসে সমাধান করবেন। পার্টি অফিসের সামনে এসে যেন কেউ মিছিল না করে।’আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাম এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat