×
ব্রেকিং নিউজ :
উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময় চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে রুশ সতর্কতা
  • প্রকাশিত : ২০১৯-১০-২৯
  • ৪৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রিয়াদে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশের খাদ্য উৎসব

সৌদি আরবের রিয়াদে রাষ্ট্রদূতের বাসভবন বাংলাদেশ হাউজে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশের খাদ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিদেশীদের বাংলাদেশের সংস্কৃতির সাথে পরিচয়ের উদ্দেশ্যে এ খাদ্য উৎসব আয়োজন করা হয় বলে আজ ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সহধর্মিণীগণ যোগদান করেন। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান রাষ্ট্রদূতের সহধর্মিণী সৈয়দা গুলে আরজু।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর আলোকপাত করা হয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অতিথিদের জানানো হয়। বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা বর্ণনা করা হয়।উৎসবে বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় পিঠা, চটপটি ও মিষ্টান্ন পরিবেশন করা হয়। এছাড়া বাংলাদেশের রন্ধন শিল্পী আল্পনা হাবিব দেশীয় জনপ্রিয় কিছু খাবার রান্নার কৌশল প্রদর্শন করেন। অতিথিরা বাংলাদেশের জনপ্রিয় বিভিন্ন খাবারের প্রশংসা করেন। অতিথিদের বাংলাদেশের চিনিগুড়া চাল, চানাচুর ও চা উপহার দেয়া হয়।খাদ্য উৎসবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীনসহ বিভিন্ন দেশের ২৫ জন মিশন প্রধানের সহধর্মিণীগণ উপস্থিত ছিলেন। দূতাবাসের কর্মকর্তাদের সহধর্মিণীগণ ও উৎসবে যোগ দেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আয়েশা মারিয়াম।
উল্লেখ্য রাষ্ট্রদূতের সহধর্মিণী সৈয়দা গুলে আরজু বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সহধর্মিণীদের সংগঠনের সভাপতি হিসেবে ২০১৬-১৭ সালে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat