×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১১-০৯
  • ৪৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কারাগার থেকে মুক্তি পেলেন ব্রাজিলের বামপন্থী নেতা লুলা

ব্রাজিলের বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা দেড় বছর পর শুক্রবার কারাগার থেকে ছাড়া পেয়েছেন। দুর্নীতির দায়ে সাজা সর্বোচ্চ আদালত খারিজ করে দেয়ার পর তিনি মুক্তি পেলেন। আদালতের এমন রায়ে আরো কয়েক হাজার আসামি মুক্তি পেতে পারে। খবর এএফপি’র।
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় কুরিটিবা নগরীর ফেডারেল পুলিশ সদরদপ্তর থেকে বেরিয়ে আসার সময় কালো টি-শার্ট ও স্যুট জ্যাকেট পরিহিত সাবেক এ প্রেসিডেন্টকে বেশ উত্তেজিত দেখা যাচ্ছিল। এসময় শত শত সাংবাদিকরা তাকে দ্রুত ঘিরে ধরে।সেখানে বক্তব্যে লুলা দেশের গরিব মানুষের জন্য তার লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বর্তমান ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর আর্থিক নীতিমালার কঠোর সমালোচনা করেন।
৭৪ বছর বয়সী ব্রাজিলের এ সাবেক প্রেসিডেন্টকে দ্রুত মুক্তি দেয়ার জন্য তার আইনজীবীরা আবেদন জানানোর কয়েক ঘণ্টা পর তিনি কারাগার থেকে ছাড়া পেলেন। ২০১৮ সালের এপ্রিল থেকে সেখানে তাকে বন্দি রাখা হয়েছিল। দুর্নীতি ও অর্থ পাচার করার দায়ে তিনি প্রায় নয় বছরের সাজা ভোগ করছিলেন।বৃহস্পতিবার রাতে সর্বোচ্চ আদালত লুলার বিরুদ্ধে দেয়া নি¤œ আদালতের সাজা খারিজ করে দেয়। এ মামলার কয়েক হাজার আসামির অন্যতম হচ্ছেন লুলা। সর্বোচ্চ আদালতের এমন রায়ের সুবিধা পেতে পারে অন্য আসামিরাও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat