×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১১-১৪
  • ৫৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনায় ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত ও ৩টি বগিতে আগুন: প্রায় অর্ধ শতাধিক আহত

উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনায় ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত ও ৩টি বগিতে আগুন প্রায় অর্ধ শতাধিক আহত হয়েছে। রেলগেটের সামনে ঢাকা-রংপুর এক্সপ্রেস ট্রেনটি লাইন চ্যুত হয়ে এই দুর্ঘটনা ঘটে। ইঞ্জিনসহ ৩টি বগিতে আগুন লেগে প্রায় অর্ধ শতাধিক যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে ট্রেন চালক তারিক রহমানের অবস্থা গুরুতর। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার ব্রিগ্রেড প্রায় ২ ঘন্টা ব্যাপী আগুন নিবারণের কাজ করে নিয়ন্ত্রনে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৩ ঘন্ট ব্যাপী সকল ধরণের ট্রেন ও বাস চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনটি ০২.০৩ মিনিটে উল্লাপাড়া স্টেশনের ৩০ গজ পূর্বেই রেলগেটের সামনে এসে হঠাৎ করে বিকট শব্দে ট্রেনের ১৩টি বগির মধ্যে ৭ বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং এর মধ্যে ইঞ্জিনসহ ৩ টি বগি ছিটকে পড়ে আগুন ধরে যায়। এই সময় সমগ্র স্টেশন এলাকা কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসী দ্রুত ছুটে এসে পাথর দিয়ে জানালা ভেঙ্গে যাত্রীদের উদ্ধার করায় তারা প্রাণে বেঁচে যায়। খবর পেয়ে উল্লাপাড়া দমকল বাহিনীসহ কয়েকটি দমকল বাহিনী এসে প্রায় দু’ঘন্টা ব্যাপী পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
উল্লাপাড়া রেল স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানায়, লুপ লাইন থেকে এই দুর্ঘটনার সূত্রপাত ঘটে। ট্রেনটি চালক দ্রুত গতিতে আসছিলো বলেও জানান। তিনি আরো বলে, ট্রেনের ইঞ্জিন ও বগির অনেক যন্ত্রাংশ খুলে ছিটকে পড়েছে। স্থানীয় এলাকাবাসী জানায়, সকাল সাড়ে নয়টার দিকে পি,ডব্লিউ,আই এর কর্মচারীরা দুর্ঘটনার কবলিত অংশে মেরামত করতেও দেখেছে। তার পরেও কিভাবে দুর্ঘটনা ঘটলো তা বলার অপেক্ষা রাখে না।
রংপুর এক্সপ্রেস এর খ-১০১২ কেবিনের যাত্রী সাথী ও তার স্বামী সাইফুল জানায় তার দুটি শিশু বাচ্চা নিয়ে সে বিপাকে পড়ে। উভয় দিকের দরজা আটকে যায়। পরে স্থানীয় এলাকাবাসী জানালা ভেঙ্গে তাদের উদ্ধার করে। অশ্র“সিক্ত নয়নে সাথী কান্না জড়িত কন্ঠে জানায় আল্লাহ্ তাদের রক্ষা করেছে। মোস্তাক নামের একজন ছাত্র জানায়, আমার প্রাণ নিয়ে ফিরে এসেছি। বাকীদের অবস্থা কি তা বলতে পারবো না। ভাঙ্গুরা গ্রামের অপর যাত্রী জানায়, ১৪১৪ নং খাবার বগিতে আমরা ছিলাম। হঠাৎ করে ইঞ্জিনে আগুন এসে আমাদের বগিতে আগুন ধরে যায়। আমরা বিকল্প পথে বেরিয়ে এসে জীবন রক্ষা করেছি। ঘটনার দু’ ঘন্টা পর্যন্ত কোন রিলিফ ট্রেন আসেনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের কোন খবর পাওয়া যায়নি। এ দুর্ঘটনাকে কেন্দ্র সকল ধরনের ট্রেন চলাচলসহ বগুড়া-নগরবাড়ী মহাসড়ক রুটে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat