×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১২-০৫
  • ৪৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৌরিতানিয়া উপকূলে নৌকাডুবি , অন্তত ৫৮ জনের প্রাণহানি

মৌরিতানিয়া উপকূলের কাছে নৌকা ডুবে অন্তত ৫৮ জনের প্রাণহানি হয়েছে বলে আশংকা করা হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। এছাড়া ৮৩ জন সাঁতরে তীরে পৌঁছাতে পেরেছে।
জাতিসংঘের এ সংস্থা আরো বলেছে, বেঁচে ফিরে আসা লোকজন জানায়, নৌযানটিতে অন্তত ১৫০ জন আরোহী ছিল। এটি গাম্বিয়া থেকে গত ২৭ নভেম্বর যাত্রা করে।
তারা বলছে, উপক’লের কাছাকাছি আসার পর এটির জ্বালানী ফুরিয়ে যায়।এদিকে সংস্থার কাজে মৌরিতানিয়া কর্তৃপক্ষ যথেষ্ট সহযোগিতা করছে বলে জানান আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মৌরিতানিয়া মিশনের প্রধান লরা লুঙ্গারতি। তিনি বলেন, যারা বেঁচে গেছে তাদের দেখভাল এবং প্রয়োজন মেটানোকে আমরা উভয়ে অগ্রাধিকার দিচ্ছি।আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, আটলান্টিক উপকূলে মৌরিতানিয়ার একেবারে পশ্চিম প্রান্তের শহর নওয়াধিবুর হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে মৌরিতানিয়ান কর্তৃপক্ষ গাম্বিয়ার রাষ্ট্রদূতের সাথে যোগাযোগ করেছে এবং তিনি নওয়াধিবুর উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat