×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১২-০৫
  • ৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইনের শাসনের প্রতি বিএনপির শ্রদ্ধাবোধ নেই : আইনমন্ত্রী

 আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বেগম খালেদা জিয়ার জামিনের শুনানীর সময় বিএনপিপন্থী আইনজীবীরা বিশৃঙ্খলা ও হট্রগোল করে প্রমাণ করেছে আইনের শাসনের প্রতি তাদের কোন শ্রদ্ধাবোধ নেই।
তিনি আজ রাজধানীর গুলশানে তার আবাসিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন ।তিনি বলেন, ‘আজ দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খালেদা জিয়ার জামিনের মামলার শুনানীর সময় বিএনপির আইনজীবিদের এবং বিএনপি সমর্থক কিছু বহিরাগতদের আদালত কক্ষে উশৃঙ্খলা ও উদ্ধত্যপূর্ণ আচরণের মাধ্যমে আদালতে অবমাননাকর ব্যবহার এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার আমি তীব্র নিন্দা জানাচ্ছি।’আইন মন্ত্রী বলেন, সরকার বাংলাদেশের কোন প্রতিষ্ঠানকে অপমান বা অবমাননা করতে দিবে না। কারণ দেশের জনগণকে নিরাপদে থাকতে দেওয়ার জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা এবং বিশৃঙ্খলা বন্ধ করা সরকারের দ্বায়িত্ব। যারাই এরূপ আচরণ করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকার বাধ্য হবে।মন্ত্রী বলেন, অতীতেও দেশবাসী দেখেছে বিএনপিপন্থী আইনজীবী এবং বিএনপি সমর্থক বহিরাগতরা তাদের বিরুদ্ধে আদালত কোন আদেশ বা রায় দিলেই তারা উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে।আনিসিুল হক বলেন, ‘বিএনপির এ ধরণের কর্মকান্ডে পরিষ্কারভাবে প্রতিয়মান হয়, বিএনপির আইনের শাসনের প্রতি কোন শ্রদ্ধাবোধ নেই, বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর তাদের কোন আনুগত্য নেই এবং বাংলাদেশের কোন প্রতিষ্ঠান তাদের কাছে নিরাপদ নয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat