×
ব্রেকিং নিউজ :
মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ
  • প্রকাশিত : ২০১৯-১২-০৯
  • ৪১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারীদের পর পুরুষ দলও এসএ গেমস ক্রিকেটে স্বর্ণ জিতলো

নারী দলের পর সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণ জিতলো বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলও। আজ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ৭ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। গতকাল নারীদের ফাইনালে শ্রীলংকাকে ২ রানে হারায় সালমা খাতুন-জাহানারা আলম-নিগার সুলতানারা।
নেপালের কীর্তিপুরে টস জিতে আজ প্রথমে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন শ্রীলংকার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও নিশান মাধুশকা। ৪ দশমিত ৪ ওভারেই ৩৬ রান তোলেন তারা। বাংলাদেশের পেসার সুমন খান শ্রীলংকার উদ্বোধনী জুটি ভাঙ্গেন। ১৬ রান করা মাধুশকাকে শিকার করেন তিনি।এরপর একই ওভারে শ্রীলংকার দুই উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন ডান-হাতি পেসার হাসান মাহমুদ। ফলে ৪১ রানে ৩ উইকেট হারায় শ্রীলংকা। এই চাপ থেকে আর ঘুড়ে দাঁড়াতে পারেনি শ্রীলংকা। ফলে পুরো ২০ ওভার ব্যাট করে মাত্র ১২২ রানে অলআউট হয় লংকানরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন শাম্মু আসান। এছাড়া নিশাঙ্কা ২২ করে ফিরেন। বাংলাদেশের হাসান ২০ রানে ৩ ও তানভীর ইসলাম ২৮ রানে ২ উইকেট নেন।জবাবে ভালো শুর করেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। বলের সাথে পাল্লা দিয়েই রান তুলছিলেন তারা। অষ্টম ওভারে দলীয় ৪৪ রানে ভাঙ্গে বাংলাদেশের প্রথম জুটি। ৪টি চারে ২৮ বলে ২৭ রান করে ফিরে যান সৌম্য।
সৌম্যর বিদায়ে ক্রিজে ওপেনার সাইফের সঙ্গী হন অধিনায়ক নাজমুল। জুটি বেঁধেই মারমুখী মেজাজ দেখান দু’জনে। তাতে বাংলাদেশের জয়ের পথ সহজ হয়ে যায়। দ্বিতীয় উইকেটে ২২ বলে ৩৯ রান যোগ করেন সাইফ-শান্ত।৩টি চার ও ২টি ছক্কায় ৩০ বলে ৩৩ রান করে আউট হন সাইফ। তার বিদায়ে শান্ত’র সাথে জুটি বেঁধে বাংলাদেশকে জয়ের দিকে এগিয়ে নিতে থাকেন ইয়াসির আলি। কিন্তু দলের জয় থেকে ১৫ দূরে থাকতে আউট হন ইয়াসির। ১টি করে চার-ছক্কায় ১৬ বলে ১৯ রান করেন তিনি।তবে আফিফ হোসেনকে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন শান্ত। ১১ বল বাকী রেখেই এসএ গেমসে স্বর্ণ জয় নিশ্চিত করে বাংলাদেশ।
২টি চার ও ১টি ছক্কায় ২৮ বলে অপরাজিত ৩৫ রান করেন শান্ত। ৭ বলে অপরাজিত ৫ রান করেন আফিফ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat