×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১২-১২
  • ৪১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর স্থগিত : যাচ্ছেন আগামী মাসে

 আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানসমূহে অংশগ্রহণ করবেন বলে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন তার ভারত সফর স্থগিত করেছেন। তিনি আগামী মাসে ভারত সফরে যাবেন বলে পুনরায় সফরসূচি ঠিক করছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ বিকেলে বাসসকে জানান, পররাষ্ট্রমন্ত্রী আগামী মাসে নয়াদিল্লি সফর করবেন। তিনি এ সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।তিনি বলেন, মন্ত্রী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করবেন।কর্মকর্তা জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ দুই কর্মকর্তা পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও সচিব (এশিয়া ও প্যাসিফিক) মাসুদ বিন মোমেন এখন বিদেশ সফরে রয়েছেন। প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমও আগামীকাল স্পেনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন।তিনি বলেন, এই পরিস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের পরিকল্পনায় পরিবর্তন করতে হয়েছে।চলমান আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার বিষয়ে শুনানির প্রত্যক্ষদর্শী হওয়ার জন্য দু’জন সিনিয়র কূটনীতিক এখন হেগে রয়েছেন।পররাষ্ট্রমন্ত্রীর তিন দিনের সফরে বৃহস্পতিবার বিকেলে ভারতে যাওয়ার এবং শুক্রবার ভারত মহাসাগর সংলাপের (আইওডি) ষষ্ঠ অধিবেশনে তাঁর অংশ গ্রহনের কথা ছিল।মুখপাত্র বলেন, আইওডি অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মন্ত্রণালয়ের মহাপরিচালক (আমেরিকাস উইং) ফেরদৌসী শাহরিয়ার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat