×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-১২-১৫
  • ৪৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নেপালে বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত

নেপালের মধ্যাঞ্চলীয় সিন্ধুপালচক জেলায় রোববার সকালে বাস দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত ও আরো ১৬ জন আহত হয়েছে।জেলা পুলিশ কার্যালয়ের মুখপাত্র গনেশ খানাল বার্তা সংস্থা সিনহুয়াকে জানান, দুর্ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়েছে। দু’জন হাসপাতালে মারা গেছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশের মতে, বাসটি দোলাখার কালিংচক থেকে রাজধানী কাঠমান্ডুতে যাওয়ার পথে সানকোশি’র একটি সড়ক থেকে কয়েকশ মিটার নিচে পড়ে যায়।কালিংচক নেপালের একটি জনপ্রিয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র।
খানাল বলেন, আমাদের হিসেব মতে বাসে অন্তত ৩২ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। তবে তার সহকারী মারাত্মকভাবে আহত হয়েছে।পুলিশ নিহতদের পরিচয় এখনও সনাক্ত করতে পারেনি। তারা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।অতিরিক্ত যাত্রী বহন, দুর্বল সড়ক ব্যবস্থাপনাসহ নানা কারণে নেপালে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat