×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১২-১৮
  • ৪৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৩০

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার দুর্গাপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত হয়েছে। জানাগেছে, বুধবার বিকেলে লালন পরিবহন ও একটি লোকাল বাসের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ৩০জন আহত হয়েছে। আহতদের রাজবাড়ী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম ফরমান আলী মন্ডল (৭০)। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিয়ালদাহ ইউনিয়নের মাঝগ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সেলিম মন্ডল বলেন, সড়কে দুই বাসের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতের গাড়ি থেকে বের করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
নিহত ফরমান আলী মন্ডলের মেয়ের জামাই আলম মন্ডল বলেন, তারা সকাল ৯টায় গাবতলী থেকে লালন পরিবহনে রওনা দেন। কিন্তু বাসের চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। মানিকগঞ্জ পার হওয়ার পরেও তিনি দ্রুত গতিতে গাড়ি চালান। এনিয়ে যাত্রীরা তাকে সাবধান করেন। এরপর গোয়ালন্দ মোড় গতিরোধকের কাছে একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়।
রাজবাড়ী ফায়ার স্টেশনের উপ-সহকারি পরিচালক শওকত আলী জোয়াদ্দার বলেন, খবর পেয়ে তিনটি ইউনিট উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। ঘটনাস্থলে দুইজন মারা গেছে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat