×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-১২-২৩
  • ৬৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিল্লির কিরারি এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৯

দিল্লির শহরতলীর কেরারি এলাকায় একটি ৩ তলা আবাসিক কাম-বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে তিন শিশুসহ মোট ৯ জন নিহত হয়েছে। দিল্লির দমকল বাহিনী এ কথা জানায়। খবর এএফপি’র।
গত ৮ ডিসেম্বর দিল্লির উত্তরাংশে আনাজ মান্দি এলাকায় একটি ৪ তলা বিশিষ্ট অবৈধ উৎপাদন ভবনে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৪৩ জনের প্রাণহানির পর এ ঘটনা ঘটলো।দিল্লি দমকল বাহিনীর তথ্যানুসারে, রাত ১২টা ৩০ মিনিটে এক বাড়ি থেকে ফোন পাওয়ার পর ৮ টি দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়।
ভবনটির নিচের তলায় কাপড়ের গুদাম এবং উপরের তলাসমূহ আবাসিক।দিল্লির একজন দমকল কর্মকর্তা বলেন, ভোর ৩টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।তিনি আরো বলেন, ৯ ব্যক্তি ঘটনায় নিহত হয়। তাদের পরিচয় পাওয়া গেছে।নিহতরা হলেন, রামচন্দ্র ঝা (৬৫), সুদরিয়া দেবী (৫৮), সাঞ্জু ঝা (৩৬), উদয় চৌধুরি (৩৩) ও তার স্ত্রী মুসকান (২৬), তাদের তিন সন্তান অঞ্জলি (১০), আদর্শ (৭) ও তুলসী (৬ মাস)।
তিন ব্যক্তিকে উদ্ধারকর্মীরা উদ্ধার করেন তারা হলো পুজা (২৪) ও তার কন্যা আরাধ্য (৩) এবং সৌম্য (১০)।ভবনটির কোথাও অগ্নিনির্বাপনের কোনো যন্ত্র পাওয়া যায়নি।কর্মকর্তা বলেন, ৩ তলায় একটি সিলিন্ডার বিস্ফোরিত হলে ভবনটি আংশিক ধ্বসে পড়ে। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat