×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১২-২৪
  • ৪৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি জয়ের জন্যই প্রতিদ্বন্দ্বিতা করবে : জিএম কাদের

জাতীয় পার্টি ঢাকার দুই সিটিতে মেয়র এবং প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ন দেবে।আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলামের নেতৃত্বে সাবেক কিছু সংখ্যক সেনা সদস্য জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের একথা বলেন।
তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি জয়ের জন্যই প্রতিদ্বন্দ্বিতা করবে। আশা করছি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ হবে।যোগদানকারীদের স্বাগত জানিয়ে তিনি আরো বলেন, দেশের মানুষ জাতীয় পার্টিকে ভোট দিতে প্রস্তত হয়ে আছে। এখন জাতীয় পার্টিকে আরো শক্তিশালী হতে হবে, আরো সংগঠিত হতে হবে। এজন্য সবাইকে এক সাথে কাজ করতে হবে। জাতীয় পার্টি একটি সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি, প্রতিদিনই এই দলে বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ যোগ দিচ্ছেন। তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষয়িষ্ণু নয়, জাতীয় পার্টি এখন বর্ধিষ্ণু রাজনৈতিক দল।সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টি মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সাহিদুর রহমান টেপা, ফখরুল ইমাম এমপি, এস.এম. ফয়সল চিশতী ও নাজমা আখতার এমপি, সোহেল মো. রানা এমপি, রুস্তম আলী ফরাজী এমপি, আহসান আদেলুর রহমান আদেল এমপি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat