×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১২-২৪
  • ৪৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তাইওয়ানের কোম্পানীর সঙ্গে বেপজার ৫১.৮২ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এর সঙ্গে তাইওয়ানের মেসার্স গোল্ডেন চ্যাং সুজ (বিডি) লিমিটেডের ৫১ দশমিক ৮২ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর হয়েছে।
রাজধানীর পান্থপথের বেপজা কমপ্লেক্সে আজ বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জিল্লুর রহমান এবং মেসার্স গোল্ডেন চ্যাং সুজ (বিডি) লিমিটেডের মহাব্যবস্থাপক কুওতিং উ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন।এ সময় অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) মো. মিজানুর রহমান, সচিব নবীরুল ইসলাম, মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) তানভীর হোসেন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এই শিল্প প্রতিষ্ঠান বিশ^খ্যাত ক্যাটারপিলার, টিম্বারল্যান্ড ও ড. মার্টিন্স ব্র্যান্ডের জন্য বছরে ৩৫ লাখ জোড়া জুতা তৈরি করবে। এছাড়া প্রতিষ্ঠানটি সেফটি জুতা, ক্যাজুয়াল জুতাসহ সব ধরনের জুতা তৈরি করবে। এ জন্য কুমিল্লা ইপিজেডে একটি কারখানা স্থাপন করা হবে যাতে ৬ হাজার ১শ’ ৭১ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat