×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১২-২৭
  • ৪৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে টেলিভিশন চ্যানেলগুলোর প্রতি স্পিকারের আহবান

মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে এগিয়ে যেতে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর প্রতি আহবান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।তিনি আজ রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে আয়োজিত ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
স্পিকার বলেন, “বাঙালির সংস্কৃতির বিকাশ ও মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে বৈশাখী টিভি কাজ করে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করছে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক টিপু আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ, ম রেজাউল করিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এবং সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী।এ সময় স্পিকার কেক কেটে বৈশাখী টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন।স্পিকার বলেন, বাংলাদেশ এখন তথ্য প্রবাহের অবাধ সময় অতিবাহিত করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলেক্ট্রনিক মিডিয়ার প্রসার ঘটিয়েছেন। এর ফলে তথ্য প্রবাহের সুযোগ আরও বৃদ্ধি পেয়েছে।ড. শিরীন শারমিন চৌধুরী বৈশাখী টেলিভিশন প্রতিষ্ঠার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গৃহীত কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat