×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-১২-২৭
  • ৪০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী কারিকুলাম পরিবর্তনে সরকার কাজ করছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের কারণে আগামী দিনের শ্রমবাজার দখল করবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট। চতুর্থ শিল্প বিপ্লবের এ চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে শিক্ষা কারিকুলাম পরিবর্তনে সরকার কাজ করছে।
আজ দুপুরে রাজশাহী কলেজ মাঠে রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থীদের এক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠানে বক্তৃতা করেন। রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ হবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।মন্ত্রী আরো বলেন, শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ জিডিপির ৬ শতাংশে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে। শিক্ষকদের ওপরও বিনিয়োগ বৃদ্ধি করা হবে। কারণ শিক্ষার গুণগতমান নির্ভর করে ভালো শিক্ষকের ওপর। শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা বৃদ্ধি করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মন্ত্রী সাবেক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছে তা বাস্তবে রূপায়িত করতে সমাজের সকল স্তরের অংশগ্রহণ জরুরি। রাজশাহী কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের এই কাজে আত্মনিয়োগ করার জন্য তিনি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat