×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০১-১১
  • ৪৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কৃষি সম্মানজনক পেশা হিসেবে পরিচিতি লাভ করেছে : আব্দুর রাজ্জাক

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষি আজ সম্মানজনক ও ভদ্র মানুষের পেশা হিসেবে পরিচিতি লাভ করেছে।আজ শনিবার রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিলের অডিটরিয়ামে বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচার (বাগ) আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, কৃষি বিজ্ঞানীদের মেধা পরিশ্রম ও কর্মঠ কৃষকদের পরিশ্রম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে।তিনি বলেন, একসময় জীবন ধারনের ন্যূনতম চাহিদা মিটাতে মানুষ হাহাকার করত, সেখানে আজ দেশে মাছ, মাংস, দুধ ডিমসহ নান রকমের পুষ্টিকর সবজি ও ফল উৎপাদনে স্বয়ংসম্পুর্ণ।কৃষিমন্ত্রী বলেন, কৃষির টেকসই উন্নয়নের জন্য যান্ত্রিকীকরণ অপরিহার্য এর সাথে খাদ্য প্রক্রিয়াজাত ও রপ্তানি জরুরি।তিনি বলেন, কর্মকর্তাদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তাসহ উদ্যোক্তা সৃষ্টিতে ভূমিকা রাখতে হবে। দেশের বিভিন্ন্ প্রান্তে অনেক উদ্যোক্তা রয়েছে যাদের পৃষ্ঠযোষকতা দিলে এগিয়ে যেতে পাড়বে; তাদের জন্য সরকারের পক্ষ হতে সবধরনের সহায়তা দেয়া হবে।আব্দুর রাজ্জাক বলেন, বিদেশে কোন দেশে কি কি প্রযুক্তি ও উন্নত জাত রয়েছে এবং কোনগুলো আমাদের জন্য উপযোগী তা নির্নয় করে দেশে আনতে হবে। কৃষিতে সমবায় ভিত্তিকভাবে কাজ করার অনেক সুযোগ রয়েছে যা করা গেলে সার্বিকভাবে আমাদের জন্য ভালো কৃষিও লাভজনক হবে।অনুষ্ঠানে প্রধান অতিথিবাংলাদেশ কৃষি অর্থনীতি বিদ সমিতির সাবেক সভাপতি কৃষিবিদ, প্রাণি সম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক এবং ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলমের লেখা ’কৃষি ও গ্রামীণ উন্নয়ন: নীতি, অর্থায়ন ও কৌশল ; বইয়ের মোড়ক উন্মোচন করেন।অনুষ্ঠানে কৃষিতে অন্যবদ্ধ ভুমিকার জন্য ৩ জনকে স্বর্ণ পদক ও ৪ জনকে ক্রেস্ট অব মেরিট প্রদান করা হয়।এমিরেটাস সায়েন্টিস্ট ও বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচার (বাগ) এর সভাপতি কৃষিবিদ ড.কাজী এম বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্বে কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বাগএর সহ-সভাপতি ড. আনোয়ার কাদের শেখ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বি এ ইউ) প্রাক্তন শিক্ষক প্রফেসর ড. মো. আফজাল হোসেন ও বিষয়বস্তু উপস্থান করেন বি এ ইউ এর প্রফেসর ড. এম রহিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat