×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০১-১১
  • ৪১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি ডিজিটাল বাংলাদেশ চায় না : সেতুমন্ত্রী

 আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি ডিজিটাল বাংলাদেশ চায় না। তারা চায় এনালগ বাংলাদেশ । বাংলাদেশকে পিছিয়ে রাখতে চায় তারা।
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাতেই রাজি। কোন বিষয়েই আমরা ভীত নই।
তিনি আরো বলেন, ইভিএম একটি আধুনিক নির্বাচন ব্যবস্থা। কিন্তু নির্বাচনের আগেই বিএনপি ইভিএম নিয়ে প্রশ্ন তুলছে। ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। ভোট অনুষ্ঠানের আগেই নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয় কিভাবে তা কারোই বোধগম্য নয়।
সেতুমন্ত্রী আজ দুপুরে জেলার সৈয়দপুর উপজলা শহরের ফাইভ স্টার মাঠে আওয়ামী লীগের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, রাবেয়া আলীম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজুল হক।
বিএনপির রাজনীতি ক্ষমতার রাজনীতি, তারা জনগণের রাজনীতি করেন না উল্লেখ করে আওয়ামী লীগের কাদের বলেন,‘বিএনপি গরীবের দল নয়, লুটেরা কোটিপতির দল। এ কারণে তাদের রাজনীতিতে এখন সবখানে খরা চলছে। কি নির্বাচন, কি আন্দোলন কোথাও বিএনপির জনসমর্থন নেই।’
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার গরীবের সরকার। যে কোন দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন, ভবিষ্যতেও থাকবেন। শীতে বন্যায় কষ্ট পেলেও বিএনপি মানুষের পাশে আসেন না। তারা ঢাকায় বসে নালিশ করেন।’
দলীয় সূত্র জানানো হয়, দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের আট জেলায় আওয়ামী লীগের উদ্যোগে ৫০ হাজার কম্বল বিতরণ করা হবে।
অনুষ্ঠানে এসব কম্বল জেলা নেতৃবৃন্দের হাতে তুলে দিয়ে ওই অনুষ্ঠানে ৩ হাজার কম্বল বিতরণ করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat