×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০১-১৭
  • ৪৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিনেটে ট্রাম্পের অভিশংসন ট্রায়েল শুরু

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্টকে তার পদ থেকে সরিয়ে দেয়ার ব্যাপারে বিচারকার্যে আইনপ্রণেতারা ‘নিরপেক্ষ’ থাকার শপথ নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেট বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক অভিশংসন ট্রায়েল শুরু করেছে।
আমেরিকার ইতিহাসে তৃতীয়বারের মতো সিনেট চেম্বারকে অভিশংসন আদালতে পরিণত করা হলো, সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্ট এই আদালতে সভাপতিত্ব করছেন।তিনিই সিনেটরদের শপথ পাঠ করান।
জন রবার্ট ৯৯ জন আইনপ্রণেতার উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী ‘নিরপেক্ষ বিচারের’ ঘোষণা দেন, সিনেটররা হাত তুলে এতে সমর্থন দেন। একজন আইনপ্রণেতা এ সময় অনুপস্থিত ছিলেন।
এর আগের দিন ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে সিনেটে দুইটি অভিশংসন পেপার পাঠ করা হয়।সিনেটের সার্জেন্ট অব আর্মস মাইকেল স্টেনজার বিশেষ এই মুহূর্তে নীরবতা রক্ষার জন্য সিনেটরদের অনুরোধ জানান।প্রতিনিধি পরিষদের গোয়েন্দা বিষয়ক কমিটির চেয়ারম্যান অ্যাডাম স্কিফ এই বিচারকার্যে প্রধান কৌসুলির দায়িত্ব পালন করছেন।সিনেটে দুই-তৃতীয়াংশ ভোটে অভিশংসিত হলে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে ট্রাম্পকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat