×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০১-১৮
  • ৪৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলার চরফ্যাশনে অগ্নিকান্ডে ১৭টি দোকান পুড়ে গেছে

জেলার চরফ্যাশন উপজেলায় শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। শহরের সদর রোডের চরফ্যাশন বাজার এলাকায় রাত ১টার দিকে এ দুূর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমরান হোসেন বাসস’কে জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিস তাদের ২টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। এসময় বোরহানউদ্দিনের ১টি ইউনিট ও লালমোহনের ২টি ইউনিট মিলিয়ে মোট ৫টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো বলেন, ততক্ষণে মুদি, ইলেকট্রনিক্স, লেপ-তোষক, পুরান কাপড়, ফলের দোকানসহ মোট ১৭টি প্রতিষ্ঠান ভস্মীভূত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat