×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০১-১৮
  • ৪৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাদক মুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখতে হবে : গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে হলে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষা ও ক্রীড়ার মাধ্যমেই শিক্ষার্থীরা সু-নাগরিক হতে পারেন। লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় মগ্ন থাকলে শিক্ষার্থীদের অনৈতিক কর্মকান্ড, সন্ত্রাস ও মাদক স্পর্শ করতে পারবে না।
নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। কন্যা সন্তানরা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকে সকলের নজর রাখার আহবান জানান তিনি।
তিনি আজ পিরোজপুর জেলার স্বরূপকাঠি সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৫৮ তম বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, স্বরূপকাঠী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক, স্বরূপকাঠী পৌরসভার মেয়র মো. গোলাম কবির, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মো. রিয়াজ হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat