×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০১-২৩
  • ৪৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ই-নথি প্রশিক্ষণ কর্মশালা শুরু

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সপ্তাহব্যাপী ই-নথি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।আজ বৃহষ্পতিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব বলেন, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ অংশীদার।
তিনি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরে সরকারের সেবা প্রদান প্রক্রিয়া সহজ ও দ্রæত করতে এবং সরকারি কার্যক্রম ডিজিটালাইজেশনের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিদেশস্থ বাংলাদেশের সকল দূতাবাসে ই-নথির কার্যক্রমকে আরো বেগবান করা হবে।তিনি আশা প্রকাশ করেন, ই-নথি কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমে কর্মকর্তাগণ তথ্য-প্রযুক্তির সঠিক ব্যবহার করতে পারবেন এবং সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সংযোগ দ্রæততর এবং কার্যকর হবে।সপ্তাহব্যাপী ২৩ থেকে ৩০ জানুয়ারি ২০২০ পর্যন্ত মন্ত্রণালয়ের সহকারী সচিব হতে মহাপরিচালক পর্যন্ত সকল কর্মকর্তাগণের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এর ধারাবাহিকতায় ফেব্রæয়ারি মাসের প্রথমার্ধে মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের জন্য একই ধরনের ই-নথি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত¡াবধানে এটুআই এই কর্মশালা পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat