×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০১-২৭
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এসএমএস-এ জানা যাবে ভোটার তথ্য

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে এসএমএস-এ ভোটকেন্দ্র ও ভোটার তালিকার ক্রমিক নম্বরসহ যাবতীয় তথ্য পাওয়া যাবে।ভোটারদের জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ১০৫ নম্বরে এসএমএস করে এসব তথ্য পাওয়া যাবে বলে আজ বাসসকে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মোহাঃ ইসরাইল হোসেন।
তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের সুবিধার্থে ১০৫ নম্বরে এনআইডি নম্বর পাঠিয়ে ভোটকেন্দ্র ও ভোটার তালিকার সিরিয়াল নম্বর পাওয়া যাবে। এতে ভোটারদের কেন্দ্রে গিয়ে তথ্য জানার ঝামেলা থাকছে না। রোববার থেকে এই সেবা চালু হয়েছে।PC লিখে স্পেস এনআইডি নম্বর (স্মার্ট কার্ডের ১০ ডিজিট অথবা জাতীয় পরিচয়পত্রের ১৭ ডিজিট) লিখে ১০৫ নম্বরে বার্তা পাঠালে ফিরতি এসএমএস- এ নাম, ভোটকেন্দ্র, ভোটার নম্বর ও ক্রমিক জানানো হবে। কারও ১৩ ডিজিটের এনআইডি নম্বর থাকলে শুরুতে জন্মসাল যোগ করে ১৭ ডিজিট করে এসএমএস করতে হবে। যেভাবে তথ্য জানবেন PC NID number send ১০৫।এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকছে ৭ হাজার ৮৫০টি। ভোটার ৩০ লাখ ৯ হাজার জন।দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০ ভোটকেন্দ্রে থাকবে ৬ হাজার ৫৮৯টি ভোটকক্ষ। এ সিটি কর্পোরেশনে ভোটার ২৪ লাখ ৫২ হাজার।আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat