×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০১-২৮
  • ৪৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গণমাধ্যমকে তরুন প্রজন্মের জন্য আস্থার জায়গা তৈরি করতে হবে: তথ্যমন্ত্রী

 তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উন্নত জাতি গঠনে গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেছেন, আগামী দিনের তরুন প্রজন্মের শিক্ষার্থীরা যাতে গণমাধ্যমের উপর আস্থা রেখে দেশ গড়ার কাজে ভূমিকা রাখতে পারে, গণমাধ্যমকে সেই আস্থার জায়গা তৈরি করতে হবে।
তিনি বলেন, ‘বাংলাদেশে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। তবে কিছু কিছু অনলাইন গণমাধ্যমে গুজব ছড়ানোর পাশাপাশি অসত্য খবর প্রকাশ করা হয়। এতে জনমনে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এগুলো বন্ধ করে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।’
তথ্যমন্ত্রী আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দৈনিক সকালের সময় পত্রিকার চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
পত্রিকার সম্পাদক মো. নূর হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মদ বিশেষ অতিথি ছিলেন।
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি অনুসন্ধানী রিপোর্ট করার আহবান জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিনত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat