×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০১-২৮
  • ৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে আনসার আল-ইসলামের এক সদস্য গ্রেফতার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগ রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের দাওয়াতী শাখার প্রধানকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতের নাম- মোহাম্মদ ওমর ফারুক ওরফে আফসার ওরফে ফরহাদ (৩০)। মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ী থানার জনপথ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১টি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
কাউন্টার টেরোরিজম বিভাগ সূত্রে জানা যায়, ওমর ফারুক আনসার আল-ইসলাম জঙ্গি সংগঠনের অন্যতম নীতি নির্ধারক। তিনি যাত্রাবাড়ী থানার একটি মামলার পলাতক আসামি। তিনি জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের দাওয়াতী শাখার প্রধান ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠনের অন্যান্য সদস্যদের শারীরিক প্রশিক্ষণ দিতেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০১৪ সালে ওমর ফারুক আনসার আল-ইসলামের সদস্য হন। তার সাথে চাকুরীচ্যুত মেজর জিয়ার ঘনিষ্ট যোগাযোগ ছিল। তিনি ঢাকা ও চট্টগ্রামে আনসার আল-ইসলামের প্রায় অর্ধশত সদস্যকে প্রশিক্ষণ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat