×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০১-২৯
  • ৪৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্যারিবীয় অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

জ্যামাইকা ও কিউবার মধ্যবর্তী ক্যারিবীয় অঞ্চলে মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.৭। এতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে এবং শত শত লোক হাভানার রাস্তায় রাস্তায় নেমে আসে। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডেও এ ভূমিকম্প অনুভূত হয়। সেখানে মিয়ামি পুলিশ সাবধানতার অংশ হিসেবে কিছু ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয়।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, জ্যামাইকার লুসিয়ার প্রায় ১২৫ কিলোমিটার উত্তরপশ্চিমে স্থানীয় সময় বেলা ২টা ১০মিনিটে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।এতে ক্ষয়ক্ষতি বেশি হয়নি বলে ধারণা করা হচ্ছে।মার্কিন এ সংস্থা জানায়, প্রথম দফার ভূমিকম্পের কয়েকঘণ্টা পর কেমান দ্বীপপুঞ্জেও ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.১। এরপর আরো কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়। চার থেকে পাঁচ মিনিট পরপর এসব ভূমিকম্প আঘাত হানে।
এদিকে ভূমিকম্পের কারণে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ককরণ কেন্দ্র জ্যামাইকা, বালিজ, কিউবা, হন্ডুরাস, মেক্সিকো ও কেমান উপকূলের জন্য এক থেকে তিন ফুট উচ্চতার সুনামি সতর্কতা জারি করে। দু’ ঘণ্টা পর এ সতর্কতা তুলে নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat