×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০১-৩১
  • ৪৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে চীন সফর না করতে মার্কিন নাগরিকদের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

চীনে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার কারণে দেশটি সফর না করতে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার রাতে তাদের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। এমন পরিস্থিতিতে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা বজায় রাখার ব্যাপারে তারা পরামর্শ দিয়েছে। খবর এএফপি’র।
জারি করা চতুর্থ ধাপের এক সতর্ক বার্তায় মার্কিন পররাষ্ট্র বিভাগ জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারি ঘোষণা করার পর মার্কিন নাগরিকদের এমন পরামর্শ দেয়া হলো। হুবেই প্রদেশের উহান নগরী থেকে ভাইরাসটির উৎপত্তি ঘটে।হাল নাগাদ এক ভ্রমণ পরামর্শে মার্কিন পররাষ্ট্র বিভাগ জানায়, ব্যবসায়িক বা অন্য কোন কারণে বর্তমানে চীনে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ত্যাগের বিষয়টি বিবেচনা করা উচিত হবে।
অবস্থান করা জরুরি না এমন সকল ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের উহান থেকে চলে আসার নির্দেশ দিয়ে তারা গত সপ্তাহে এক বার্তা জারি করেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat