×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০২-০৫
  • ৪৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিউজিল্যান্ডে ব্যাপক বন্যা, ঘর ছাড়া হয়েছে হাজার হাজার লোক

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ব্যাপক বন্যার কারণে বুধবার বাধ্য হয়ে হাজার হাজার লোক তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। এদিকে প্রাকৃতিকভাবে অত্যন্ত সুন্দর স্থান প্রত্যন্ত মিলফোর্ড সাউন্ডে আটকা পড়া কয়েকশ’ পর্যটককে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। খবর এএফপি’র।
টানা ৬০ ঘণ্টায় এক হাজার মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ায় ব্যাপক বন্যা দেখা দেয়ার পর সাউথল্যান্ড অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এদিকে বন্যার কারণে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ধসে গেছে এবং অনেক নদীর বাঁধ ভেঙ্গে গেছে।মটাউড়া নদীর পানি অনেক বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ বুধবার গোর ও মটাউড়ার নিচু এলাকার লোকজনকে দ্রুত সরিয়ে নিতে বলেছে।উইনধামে এ পরিস্থিতির আরো অবনতি হওয়ার সম্ভাবনা থাকায় সেখানের লোকজনকে অন্যত্র চলে যেতে প্রস্তুত থাকতে সতর্ক করে দেয়া হয়েছে।জরুরি ব্যবস্থাপনা সংস্থার এক নারী মুখপাত্র বলেন, ‘আমরা এ অঞ্চলের ছয় হাজার লোককে সরিয়ে নিতে প্রস্তুত থাকার ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছি।’বাসিন্দাদের অন্যত্র চলে যাওয়ার সময় প্রয়োজনীয় ঔষধ, কাপড় ও পরিচয়পত্র সাথে রাখার পরামর্শ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat