×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০২-০৫
  • ৪৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যক্তি মালিকানাধীন গাড়ির ফিটনেস সনদের মেয়াদ দুই বছর করা হচ্ছে : কাদের

 দেশের যে কোন জেলা থেকে যানবাহনের ফিটনেস সনদ প্রদানের উদ্যোগ নিচ্ছে সরকার। এছাড়া ব্যক্তি মালিকানাধীন গাড়ির ফিটনেস সনদের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করা হচ্ছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে দপ্তর প্রধান ও প্রকল্প পরিচালকদের সাথে চলমান উন্নয়ন প্রকল্পসমূহের পর্যালোচনা ও নাগারিক সেবা প্রদান বিষয়ক সভাশেষে সাংবাদিকদের ব্রিফিং-এ একথা জানান।
এ সময় মন্ত্রী জানান, আগামী মাসে উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম ছয়লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক। এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চারলেনে উন্নয়নের কাজ আগামী জুনের মধ্যে শেষ হবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, যে সকল ঠিকাদার সময়মতো সড়ক নির্মাণ ও মেরামত কাজ শুরু করেন না কিংবা সময়ক্ষেপণ করেন, তাদের কার্যাদেশ বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সড়ক ও জনপথ অধিদপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়াও সরকার প্রায় তিন লক্ষ দক্ষ গাড়ি চালক তৈরির উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন-বিআরটিসি’কে এ বিষয়ে একটি প্রকল্প গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পদ্মাসেতু নির্মাণ প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৭৭ ভাগ। এ পর্যন্ত ২৩টি স্প্যান স্থাপন করা হয়েছে। ঢাকা মহানগরীর যানজট নিয়ন্ত্রণে মেট্রোরেল রুট-৬ এর নির্মাণকাজ ইতোমধ্যে ৪২ ভাগ শেষ হয়েছে বলেও তিনি জানান।
সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম, বিআরটিএ’র চেয়ারম্যান ড. মো. কামরুল আহসান, বিআরটিসি’র চেয়ারম্যান মো. এহছানে এলাহী, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমানসহ প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat