×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০২-০৮
  • ৫১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাক্ষ্য দেয়ায় ২ কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের মামলায় সাক্ষ্য দেয়ায় দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত কর্মকর্তারা হলেন ইউরোপীয় ইউনিয়নের মার্কিন প্রতিনিধি গর্ডন সন্ডল্যান্ড এবং ইউক্রেন বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ লেফট্যানেন্ট কর্ণেল আলেক্সান্ডার ভিন্ডম্যান। খবর বিবিসির।এদিকে গর্ডন সন্ডল্যান্ড এবং ট্যানেন্ট কর্ণেল আলেক্সান্ডার ভিন্ডম্যান দুজনই বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।গত বুধবার মার্কিন সিনেটে অভিশংসনের অভিযোগ থেকে অব্যাহতি পান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ কারণে ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া অনেক কর্মকর্তারই রদবদল অথবা বরখাস্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।২০১৮ সালের জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির একটি ফোনালাপ ফাঁসের পর থেকেই বিতর্ক শুরু হয়। অভিযোগ উঠে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে নিজের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত শুরুর জন্য জেলেনস্কিকে চাপ দেন ট্রাম্প। তাছাড়া তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে সেটাতেও বাঁধা প্রদান করেন ট্রাম্প। এই দুই অভিযোগ প্রমাণিত হবার পর মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ট্রাম্প। তবে এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১০০ আসনের সিনেটে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে প্রয়োজন ছিল দুই-তৃতীয়াংশ ভোটের। কিন্তু সিনেটে ডেমোক্র্যাট সিনেটর মাত্র ৪৭। আর রিপাবলিকানরা ৫৩ হওয়ায় ট্রাম্প শেষ পর্যন্ত খালাস পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat