×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০২-০৮
  • ৪৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মালিতে ফরাসি সেনাবাহিনীর অভিযানে ৩০ জঙ্গি নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং আল কায়দার বিরুদ্ধে চালানো ফরাসি সেনাবাহিনীর অভিযানে কমপক্ষে ৩০ জঙ্গি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার এবং শুক্রবার এই অভিযান চালানো হয় বলে ফ্রান্স সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মালিতে ফ্রান্সের প্রায় সাড়ে ৪ হাজার সেনা মোতায়েন রয়েছে। সেখানে ২০১৪ সাল থেকে জঙ্গি বিরোধী অভিযান চালাচ্ছে ফরাসি সেনাবাহিনী।ফ্রান্স সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, গৌরমা অঞ্চলে ফরাসি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে ২০ জঙ্গি নিহত হন। এসময় অনেক যানবাহনের ক্ষয়-ক্ষতি হয় । এছাড়া লিপ্টাকো অঞ্চলে চালানো অভিযানে আরো ১০ জঙ্গি নিহত হয়েছেন। দুইদিনের এই অভিযানে একটি ড্রোন, দুটি হেলিকপ্টার এবং যুদ্ধবিমান ব্যবহার করা হয় বলে জানিয়েছে ফরাসি সেনাবাহিনী।গত ডিসেম্বরেও মালিতে ফরাসি সেনাবাহিনীর চালানো জঙ্গি বিরোধী অভিযানে ৩৩ জঙ্গি নিহত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat