×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০২-১১
  • ৪৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তর কোরিয়া এখনো অবৈধভাবে তেল, গাড়ি ও অ্যালকোহল আমদানি করছে : জাতিসংঘ

 জাতিসংঘের ধারাবাহিক নিষেধাজ্ঞা ভঙ্গ করে উত্তর কোরিয়া এখনো অবৈধভাবে বিপুল পরিমাণে তেল, বিলাসবহুল গাড়ি ও অ্যালকোহল আমদানি অব্যাহত রেখেছে। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়। খবর এএফপি’র।
জাতিসংঘের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণে নিয়োজিত বিশেষজ্ঞদের দেয়া ওই রিপোর্টে বলা হয়, ‘কোরিয়া (ডিপিআরকে) নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পেট্রোলিয়ম আমদানি করছে।’উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামানোর লক্ষ্যে, ২০১৭ সালে পিয়্ইংয়ং-এর ওপর বেশ ক’টি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং দেশটির কয়লা, মাছ ও টেক্সটাইল সামগ্রী রপ্তানী সীমিত করা হয়।
তবে, এ যাবত নেয়া সকল পদক্ষেপ ব্যর্থ হয়েছে।বিশষজ্ঞরা বলেন, কোরীয় নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়া শর্তেও উত্তর কোরিয়া শক্তিভান্ডার সমৃদ্ধকরণ অব্যাহত রেখেছে।
পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যুতে পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতার বিষয়টি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলটি জানিয়েছে, তারা ২০১৯ সালের জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত স্যাটেলাইট ইমেজ ও ডাটা সংগ্রহ করে গত বছরের প্রতিবেদনটি তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat