×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০২-১১
  • ৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে নৌ-দুর্ঘটনা কবলিতদের সাহায্যে প্রস্তুত জাতিসংঘ

বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন দ্বীপের উপকূলে নৌদুর্ঘটনা কবলিতদের সাহায্যে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।
আজ বিশ্বসংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।এতে জানানো হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং ৬৮ জনকে উদ্ধার করার কথা নিশ্চিত করেছে। উদ্ধারকৃতরা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন বলেও তারা জানিয়েছেন।আইওএম, ইউএনএইচসিআর এবং জাতিসংঘের সকল সংস্থা ও অন্যান্য এনজিও এই ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে। তারা সরকারের পাশে থেকে উদ্ধারকৃতদের খাদ্য, আশ্রয়, চিকিৎসা বা যে কোন সহায়তায় এগিয়ে আসতে প্রস্তুত বলেও জানিয়েছে।কক্সবাজারে অনিয়মিত ও অনিরাপদ নৌ-যাত্রা নতুন কোন ঘটনা নয়। রোহিঙ্গারা ও বাংলাদেশী জনগণ বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে এ ধরনের ঝুঁকি নিয়ে থাকে।সাগরপথের অনিরাপদ ভ্রমণের কথা বিবেচনা করে জাতিসংঘ ও বাংলাদেশ সরকার উভয় জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে আসছে।আমরা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছি যেন পাচার রোধ করা যায় এবং নৌ দুর্ঘটনার ঝুঁকিতে থাকা মানুষদের রক্ষা করা যায়। মানবপাচার থেকে উদ্ধারকৃতদের জন্য কক্সবাজার জেলায় বিভিন্ন সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat