×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০৩-০৩
  • ৪৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শামীমের দেহরক্ষীরা কীভাবে অস্ত্রের লাইসেন্স পেলেন : হাইকোর্ট

ক্যাসিনোকান্ডে গ্রেফতার কথিত যুবলীগ নেতা জি কে শামীমের চার দেহরক্ষী কীভাবে কোন যোগ্যতায় অস্ত্রের লাইসেন্স পেলেন তা জানতে চেয়েছেন হাইকোর্ট।একইসঙ্গে তাদের আয়কর রিটার্ন বিষয়ে তথ্যও জানতে চেয়েছেন আদালত। আগামী ৫ মার্চ তা প্রতিবেদন আকারে হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।
জি কে শামীমের চার দেহরক্ষী হলেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন ও মো. শামশাদ হোসেন।চার দেহরক্ষীর জামিনের বিষয়ে রুল শুনানির সময় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন।ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।গত ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের জামিন কেন প্রদান করা হবে না, সেই মর্মে রুল দিয়েছিলেন। আসামি পক্ষে ছিলেন আইনজীবী মো. শামীম সরদার।গত ২৪ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করলে তারা হাইকোর্টে জামিন আবেদন করেন।আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের জানান, জিকে শামীমকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ মাদক এবং ক্যাসিনোকান্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। আর এ চার আসামি হলেন তার সহযোগী। এদের বিরুদ্ধে গত বছরের ২১ সেপ্টেম্বর গুলশান থানার মামলা হয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat